বিদেশে খরচ কমছে, তবে যুক্তরাষ্ট্র-সৌদি আরবে বাড়ছে লেনদেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (১৯ মে ২০২৫) বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশি নাগরিকদের খরচের ধরন পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় ৩৬১ কোটি টাকায় নেমে এসেছে, যা ফেব্রুয়ারির তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৪২ কোটি টাকা কম।
বিশেষভাবে ভারতের ক্ষেত্রে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের মার্চে যেখানে লেনদেন ছিল ১০৬ কোটি টাকা, ২০২৫ সালের মার্চে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৭ কোটি ৬০ লাখ টাকায়—৭২ দশমিক ২৬ শতাংশ হ্রাস। বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা, সীমান্ত পারাপারের কড়াকড়ি এবং অন্যান্য গন্তব্যে আগ্রহ বেড়ে যাওয়াই এই প্রবণতার কারণ। পাশাপাশি, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন এবং গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত কর্তৃক বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ রাখাও গুরুত্বপূর্ণ কারণ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সৌদি আরবে বাংলাদেশিদের খরচ বেড়েছে। মার্চে যুক্তরাষ্ট্রে ৫৭ কোটি ৪০ লাখ, যুক্তরাজ্যে ৩৬ কোটি এবং সৌদি আরবে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। উচ্চশিক্ষা, চিকিৎসা, প্রবাসী সংযোগ এবং হজ-ভ্রমণ সংক্রান্ত চাহিদা এই প্রবণতাকে প্রভাবিত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া, থাইল্যান্ডে ক্রেডিট কার্ড ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে—ফেব্রুয়ারির ৪৬ কোটি টাকা থেকে মার্চে নেমে এসেছে ২২ কোটিতে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, একসময় ভারত ছিল বাংলাদেশিদের প্রধান ভ্রমণ গন্তব্য, কিন্তু এখন বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের খরচের প্রবণতা বাড়ছে। এই পরিবর্তনকে তিনি স্বাভাবিক বলেও উল্লেখ করেন।
এদিকে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে তা ২৬ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৭৫৫ কোটি টাকায় পৌঁছেছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচ