পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তার বদলি, ১০ জনকে অতিরিক্ত ডিআইজি
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, (১৯ মে ২০২৫) পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সোমবার (১৯ মে) এই বদলির আদেশ জারি করা হয়।
যেসব পুলিশ সুপারকে বদলি করা হয়েছে:
জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে বদলি করা হয়েছে ডিএমপিতে,
শিল্পাঞ্চল পুলিশের এ ক এম জহিরুল ইসলামকে,
পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে এআইজি পদে,
১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে,
সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে,
পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে,
আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি পাওয়া ১০ কর্মকর্তা:
- পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান – অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তর
- পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীন – অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ
- পুলিশ সদর দপ্তরের আতিয়া হুসনা – অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তর
- পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম – অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ
- ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞা – অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ
- এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম – অতিরিক্ত ডিআইজি, পিবিআই
- নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন – অতিরিক্ত ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ
- পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন – অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ
- ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীন – অতিরিক্ত ডিআইজি, পিবিআই
- এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান – অতিরিক্ত ডিআইজি, এসবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।