আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, (১৯ মে ২০২৫) দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মহিউদ্দীন আহমেদ মাহী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদপুর জোনের এডিসি মো. জুয়েল রানা।
সোমবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের অফিসারদের একটি সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।
নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন—
সিনিয়র সহসভাপতি: নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান
সহসভাপতি: ডিবির এডিসি মো. সুমন মিয়া, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।
সিনিয়র যুগ্ম সম্পাদক: ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ
যুগ্ম সম্পাদক: পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান, এডিসি জুয়েল ইমরান এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী।
সাংগঠনিক সম্পাদক: ডিএমপির এডিসি কাজী আবু সাইদ
কোষাধ্যক্ষ: ডিএমপির এডিসি মো. মাহমুদুল হাসান চৌধুরী
দপ্তর সম্পাদক: ডিএমপির এডিসি মো. আমিনুল ইসলাম তরফদার
কমিটি গঠনের মাধ্যমে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের মধ্যে পারস্পরিক সংযোগ, পেশাগত সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে নতুন গতির সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।