ঈদুল আজহা ৭ জুন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২১ মে ২০২৫) পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন হবে ধরে নিয়ে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত এক অংশীজন সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তথ্যমতে, যাত্রার ১০ দিন আগে টিকিট বিক্রির সিদ্ধান্ত অনুযায়ী আজ ২১ মে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ:
৩১ মে’র টিকিট – ২১ মে
১ জুন – ২২ মে
২ জুন – ২৩ মে
৩ জুন – ২৪ মে
৪ জুন – ২৫ মে
৫ জুন – ২৬ মে
৬ জুন – ২৭ মে
ঈদের পর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।
৯ জুন – ৩০ মে
১০ জুন – ৩১ মে
১১ জুন – ১ জুন
১২ জুন – ২ জুন
১৩ জুন – ৩ জুন
১৪ জুন – ৪ জুন
১৫ জুন – ৫ জুন
যাত্রীরা https://railapp.railway.gov.bd ওয়েবসাইট বা রেলওয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা থাকলে শুধু লগইন করেই টিকিট কেনা যাবে।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
১. ওয়েবসাইটে গিয়ে ‘রেজিস্ট্রেশন’ ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
২. মোবাইল নম্বরে আসা ওটিপি সঠিকভাবে দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
৩. সঠিক তথ্য দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং অটো লগইন হয়ে যাবে।
টিকিট কেনার ধাপসমূহ:
১. লগইন করে নির্ধারিত ভ্রমণ তারিখ, স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’-এ ক্লিক করতে হবে।
২. ট্রেনের তালিকা ও আসন তথ্য দেখে পছন্দ অনুযায়ী আসন সিলেক্ট করে ‘Continue Purchase’-এ ক্লিক করতে হবে।
৩. পেমেন্টের জন্য ভিসা/মাস্টারকার্ড অথবা বিকাশ ব্যবহার করা যাবে। সফল পেমেন্টে ই-মেইলে ই-টিকিট চলে যাবে।
৪. ফটো আইডিসহ ই-টিকিট তথ্য নিয়ে সোর্স স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।
ঈদ যাত্রায় বাড়তি চাপ সামলাতে যাত্রীরা যেন আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন ও টিকিট সংগ্রহ সম্পন্ন করেন, সে জন্য বাংলাদেশ রেলওয়ে আগাম প্রস্তুতির আহ্বান জানিয়েছে।