বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল আমিরাত
দিগন্ত জার্নাল ডেস্ক:
এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬২ রান তোলে। তবে এই স্কোর নিয়েও খুব একটা লড়াই করতে পারেনি তারা। আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে অনায়াসেই রান তাড়া করে ইতিহাস গড়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচের সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় আমিরাত।
৫১ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারাফু ও আসিফ। শারাফু ৪৭ বলে ৩ ছক্কা ও ৫ চারে করেন ৬৮ রান, আসিফ ৫ ছক্কায় করেন ৪১ রান। এর আগে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দেন বাঁহাতি স্পিনার হায়দার আলি—৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৬২/৯ (২০ ওভার) — তানজিদ ৪০, জাকের ৪১, হাসান ২৬, শরিফুল ১৬; হায়দার ৪-১-৭-৩ আমিরাত: ১৬৬/৩ (১৯.১ ওভার) — শারাফু ৬৮, আসিফ ৪১; রিশাদ ৪-০-৩২-১