৬২৬ জনকে আশ্রয় দেয় সেনাবাহিনী, তালিকা প্রকাশ করল আইএসপিআর - দিগন্ত জার্নাল

৬২৬ জনকে আশ্রয় দেয় সেনাবাহিনী, তালিকা প্রকাশ করল আইএসপিআর

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (২২ মে ২০২৫) ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণনাশের আশঙ্কায় ক্ষমতাযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আশ্রয়প্রাপ্তদের তালিকা প্রকাশ করে আইএসপিআর।

এর আগে, গত ১৮ আগস্ট আইএসপিআর জানায়, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এতে বহু নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণরক্ষার্থে সেনানিবাসে আশ্রয়ের আবেদন জানান। সেই প্রেক্ষাপটে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবনরক্ষা ও আইনের শাসন বজায় রাখার স্বার্থে তাদের আশ্রয় দেওয়া হয়।

আইএসপিআরের তথ্যমতে, আশ্রয় পাওয়া ৬২৬ জনের মধ্যে পরিস্থিতির উন্নতির পর ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন সাতজন।

তালিকায় কারা কারা ছিলেন এবং কোন কোন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন—তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

[বিস্তারিত তালিকা ও পরবর্তী আপডেট আসছে…]

an adbox will go here