বাংলাদেশ রাজনীতিতে এক-এগারোর আভাস দেখা যাচ্ছে: আখতার হোসেন - দিগন্ত জার্নাল

বাংলাদেশ রাজনীতিতে এক-এগারোর আভাস দেখা যাচ্ছে: আখতার হোসেন

শনিবার, ২৪ মে ২০২৫ | এনসিপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের রাজনীতিতে এক-এগারোর আভাস পাওয়া যাচ্ছে। শনিবার (২৪ মে) দুপুরে দলটির কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তা ব্যর্থ হওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে। নির্বাচন, সংস্কার ও বিচারসহ প্রতিটি ক্ষেত্রে আজ ধোঁয়াশা বিরাজ করছে।”

‘করিডোর’ ইস্যুতে সরকারের অবস্থানকে অস্পষ্ট আখ্যা দিয়ে তিনি বলেন, “এই বিষয়ে সরকারের কাছ থেকে প্রথমে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। পরে তারা বলেছে এটি মানবিক সহায়তার জন্য। কিন্তু আমরা মনে করি, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

an adbox will go here