সব দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - দিগন্ত জার্নাল

সব দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোববার, ২৫ মে ২০২৫ | অন্তর্বর্তী সরকারের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক:
পরিস্থিতি উত্তপ্ত, রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে উদ্যোগ

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। রাজধানীর সরকারি বাসভবন ‘যমুনা’-তে বিকেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক দুটি পর্বে অনুষ্ঠিত হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি এ বৈঠকে আমন্ত্রিত হয়েছেন। প্রধান উপদেষ্টা সব পক্ষের বক্তব্য শুনে সমঝোতার পথ খোঁজার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টা থেকে। এতে অংশ নেবেন: ১। কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম
২। মাহমুদুর রহমান মান্না
৩। সাইফুল হক
৪। জুনায়েদ সাকী
৫। হাসনাত কাইয়ুম
৬। মুজিবর রহমান মঞ্জু
৭। মুজাহিদুল ইসলাম সেলিম
৮। খালেকুজ্জামান ভূঁইয়া
৯। টিপু বিশ্বাস
১০। শেখ রফিকুল ইসলাম বাবলু
১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফার বৈঠক শুরু হবে সন্ধ্যা ৬টায়। এতে অংশ নেবেন: ১। মাওলানা সাদিকুর রহমান
২। মাওলানা রেজাউল করিম
৩। মাওলানা মামুনুল হক
৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের
৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৭। নুরুল হক নূর
৮। মাওলানা মুসা বিন ইজহার
৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

এর আগের দিন শনিবার রাতে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামি ও তরুণ রাজনৈতিক দল এনসিপি বৈঠকে অংশ নেয়।

রাজনৈতিক সংকট নিরসনে এই ধারাবাহিক আলোচনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

an adbox will go here