মৃত্যুদণ্ড থেকে খালাস, মুক্তি পেলেন এটিএম আজহারুল ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২৮ মে ২০২৫)— মানবতা’বি’রো’ধী অ’প’রাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি বাংলা’দেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন। মুক্তির সময় দলটির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
ঢাকা বিভাগের কা’রা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অ’প’রাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে আজহারুল ইসলামকে খালাস দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মু’ক্তি’যু’দ্ধকালীন মানবতা’বি’রো’ধী অ’প’রাধের দা’য়ে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। আপিল শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই মৃত্যুদণ্ড বহাল রাখে।
২০২০ সালের ১৫ মার্চ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে, ১৯ জুলাই আজহারুল ইসলাম রিভিউ আবেদন করেন। এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত রিভিউ শুনে পুনরায় আপিল শুনানির অনুমতি দেয়। এটি ছিল প্রথম মানবতা’বি’রো’ধী মামলার রিভিউ, যেটি পুনরায় আপিল শুনানির সুযোগ পায়।
আজহারুল ইসলাম ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজার থেকে গ্রে’ফ’তার হওয়ার পর থেকে কারাগারেই ছিলেন।