হজে সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি বাংলাদেশি - দিগন্ত জার্নাল

হজে সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, (২৮ মে ২০২৫)— হ’জ পালন করতে গিয়ে ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি হজযাত্রী। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত সর্বশেষ হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। তারা মোট ১৭৭টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান।

হজ অফিস, এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজার ২৪৬ জন, সাউদিয়া এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৬২৮ জন।

এদিকে হ’জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এ পর্যন্ত ১২ জন হজযাত্রী মা’রা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১ জন নারী। ম’ক্কায় মা’রা গেছেন ৬ জন, ম’দীনায় আরও ৬ জন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রাত ২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটে চার শতাধিক যাত্রী জেদ্দার উদ্দেশে রওনা হন।

এ বছর হ’জে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। তাদের পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর ৩১ মে প্রাক্-হজ ফ্লাইট শেষ হবে এবং হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট।

an adbox will go here