৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা - দিগন্ত জার্নাল

৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, (২৮ মে ২০২৫)— বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন শনিবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আ’জ’হা।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, এবং ৭ জুন (১০ জিলহজ) শনিবার ঈদুল আ’জ’হা উদযাপিত হবে।

ঈদুল আ’জ’হা মুসলিম উম্মাহর ত্যাগের প্রতীক। এই দিনে মুসলমানরা ইব্রাহিম (আ.)-এর আদর্শ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানায়, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬ জুন ঈদুল আ’জ’হা এবং ৫ জুন আরাফাত দিবস পালিত হবে।

অপরদিকে, ঈদুল আ’জ’হা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে ঈদের পরে ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শর্তসাপেক্ষে যেসব কর্মচারী ১৭ ও ২৪ মে অফিস করেছেন তারা এই ছুটি ভোগ করতে পারবেন। ফলে ঈদের আগে-পরে মিলিয়ে কর্মজীবীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

an adbox will go here