সাবেক আইজি শহীদুল হক পরিবারের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (৩ জুন ২০২৫) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক, তাঁর স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ এবং মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে থাকা ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শহীদুল হকের নামে ৯টি, তাঁর স্ত্রীর নামে ৪টি, ছেলের নামে ২টি এবং মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে ৮টি ব্যাংক হিসাব রয়েছে—সবকটি হিসাবই অবরুদ্ধ করা হয়েছে।
এই আবেদনের পক্ষে দায়িত্ব পালন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টর এলাকা থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।