ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ৫ বছরের মেয়াদ দাবি
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৭ জুন ২০২৫) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ বলতে শোনা যায়, “স্যার আপনাকে ৫ বছর চাই।” এটি সরকারের ৫ বছরের মেয়াদ দাবির বিষয়টি আবারও সামনে নিয়ে আসে, যেটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
গত ৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর, ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের মেয়াদ নিয়ে সম্প্রতি বিভিন্ন দাবি উঠেছে, যার মধ্যে একটি হলো, ড. ইউনূস সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর করার দাবি। গত ১৮ এপ্রিল রাজু ভাস্কর্যের সামনে একদল যুবক এই দাবিতে অনশন করেছিলেন। একই দাবি সংবলিত একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা বলছিল, “ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।”
এবার ঈদের দিনেও একই ধরনের দাবি সামনে আসে। ঈদের নামাজ শেষে ড. ইউনূসের উদ্দেশে জনতার পক্ষ থেকে শোনা যায়, “স্যার আপনাকে ৫ বছর চাই।” এর পর, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঈদ মোবারক জানিয়ে সবাইকে দেশের মঙ্গলের জন্য দোয়া করতে বলেন।
এদিনের ঈদ জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কূটনীতিক, বিচারপতি, এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।