ঈদের দিন মেট্রোরেল বন্ধ, ঈদের পরদিন চালু হবে ৩০ মিনিট বিরতিতে - দিগন্ত জার্নাল

ঈদের দিন মেট্রোরেল বন্ধ, ঈদের পরদিন চালু হবে ৩০ মিনিট বিরতিতে

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে মেট্রোরেল চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদ উপলক্ষ্যে রাজধানীর কিছু অংশে লোকজন ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের জন্য ঈদের পরদিন ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হবে।

এছাড়া, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি, যা সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রযোজ্য। এর আগে ঈদুল ফিতরের সময় ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু এবার কোরবানির ঈদে ছুটি বেড়ে ১০ দিনে উন্নীত হয়েছে।

an adbox will go here