প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে স্বস্ত্রীক সেনাপ্রধান ও নৌপ্রধান - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে স্বস্ত্রীক সেনাপ্রধান ও নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে শনিবার (৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তার স্ত্রী।”

এছাড়া ঈদের দিন দুপুরে একই স্থানে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কুরবানির ত্যাগের মহত্ত্ব নিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শনিবার সকাল থেকেই ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়।

an adbox will go here