এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার ইন্তেকাল করেছেন - দিগন্ত জার্নাল

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার ইন্তেকাল করেছেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (৯ জুন ২০২৫) মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার (বীর উত্তম)–এর স্ত্রী ফরিদা খন্দকার আর নেই। রবিবার (৮ জুন) দুপুর সোয়া ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

ফরিদা খন্দকার দুই ছেলে, এক মেয়ে, তিনজন নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আগামীকাল বুধবার (১১ জুন) বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন মসজিদে ফরিদা খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তেজগাঁও বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে।

an adbox will go here