ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ৮ দল, বিদায় নিয়েছে ১৩ - দিগন্ত জার্নাল

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ৮ দল, বিদায় নিয়েছে ১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। প্রথমবারের মতো ৬ মহাদেশের ৩২টি ক্লাব অংশ নেওয়ায় এবারের আসর হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। জমজমাট গ্রুপ পর্বের লড়াই শেষে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ৮টি ক্লাব, যখন শেষ ষোলোর জন্য অপেক্ষায় আছে আরও ৮টি। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ১৩টি ক্লাবের।

শেষ ষোলো নিশ্চিত করা ক্লাবগুলো হলো: গ্রুপ এ থেকে পালমেইরাস (ব্রাজিল) ও ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র), গ্রুপ বি থেকে পিএসজি (ফ্রান্স) ও বোতাফোগো (ব্রাজিল), গ্রুপ সি থেকে বেনফিকা (পর্তুগাল) ও বায়ার্ন মিউনিখ (জার্মানি), গ্রুপ ডি থেকে ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল) ও চেলসি (ইংল্যান্ড)।

বিদায় নেওয়া ১৩ ক্লাব: পর্তুগালের পোর্তো, সৌদি আরবের আল আহলি, স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স ও লস অ্যাঞ্জেলেস এফসি, নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি, জাপানের উরাওয়া রেডস, দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাই, মরক্কোর উইদাদ কাসাব্লাংকা, ইরানের আল আইন, মেক্সিকোর পাচুকা, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স এবং তিউনিশিয়ার এস তুনিস।

এখনো গ্রুপ পর্বের কিছু ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকেই নির্ধারিত হবে বাকি ৮ দলের ভাগ্য। চূড়ান্ত ১৬ দল নির্বাচিত হওয়ার পর শুরু হবে উত্তেজনাকর নকআউট রাউন্ড, যেখানে প্রতিটি ম্যাচেই থাকবে টানটান উত্তেজনা আর জয়-পরাজয়ের নিষ্ঠুর সত্য।

an adbox will go here