ত্রয়ী সেঞ্চুরির রেকর্ড গড়ে ইতিহাসে স্মৃতি মান্ধানা - দিগন্ত জার্নাল

ত্রয়ী সেঞ্চুরির রেকর্ড গড়ে ইতিহাসে স্মৃতি মান্ধানা

স্পোর্টস ডেস্ক
রবিবার (২৯ জুন ২০২৫), ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই শতকের কীর্তি গড়লেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা

শনিবার ট্রেন্ট ব্রিজে প্রথম টি-টোয়েন্টিতে তিনি খেলেন ৬২ বলে ঝড়ো ১১২ রানের ইনিংস, যেখানে ছিল ১৫টি চার৩টি ছক্কা। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক এবং ভারতীয় নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

স্মৃতি মান্ধানা হলেন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার, যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন। এর আগে এই কীর্তি গড়েছেন হিদার নাইট, ট্যামি বাউমন্ট (ইংল্যান্ড), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) ও বেথ মুনি (অস্ট্রেলিয়া)।এই ম্যাচে ভারতের সংগ্রহ ছিল ২১০ রান, জবাবে ইংল্যান্ড অলআউট হয় মাত্র ১১৩ রানে। ফলে ৯৭ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

an adbox will go here