তাসকিন-তানজিমে কাঁপল লংকান ব্যাটিং, ২৪৪ রানে অলআউট শ্রীলংকা - দিগন্ত জার্নাল

তাসকিন-তানজিমে কাঁপল লংকান ব্যাটিং, ২৪৪ রানে অলআউট শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
বুধবার (০২ জুলাই ২০২৫)

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ২৪৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নামা লংকানরা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। তার ইনিংসের ওপর ভর করেই শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯.২ ওভারে অলআউট হয়ে ২৪৪ রান তোলে। আসালাঙ্কা ছাড়া কুশাল মেন্ডিস করেন ৪৫, লিয়ানাগে ২৯, রত্নায়েকে ২২ ও হাসারাঙ্গা করেন ২২ রান।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৭ রানে নেন ৪ উইকেট। তানজিম হাসান সাকিব ৮.২ ওভারে ৪৬ রানে শিকার করেন ৩ উইকেট। এখন লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ। জয় পেতে হলে করতে হবে ২৪৫ রান।

an adbox will go here