রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস - দিগন্ত জার্নাল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ২৬ জুলাই ২০২৫ | তৃতীয় দফায় দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন— জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের সদস্য ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

an adbox will go here