শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান - দিগন্ত জার্নাল

শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

“ছাত্রদলের ছাত্র সমাবেশ”, “তারেক রহমান”, “শাহবাগ”

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৩ আগস্ট ২০২৫ | জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশ রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল কার্যক্রম। এর আগে সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বৃষ্টি উপেক্ষা করে স্লোগান দিতে দিতে হাজারো নেতাকর্মীর আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দও উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

an adbox will go here