এই দেশে ফ্যা’সিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৩ আগস্ট ২০২৫ | রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিভেদ-প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত ও দায়বদ্ধ রাজনীতি প্রত্যাশা করে।” তিনি বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আহত, নিহত ও কারান্তরীণ হয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের আজ শপথ নিতে হবে— এই দেশে ফ্যা’সিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের পাশের দেশে আশ্রয় নিয়ে তিনি এখনো হু’ম’কি দিয়ে যাচ্ছেন, দেশকে অ’স্থিতি’শীল করার পাঁয়তারা করছেন।”
তিনি আরও বলেন, “আজকে তরুণদের উপস্থিতি প্রমাণ করে— মানুষ পরিবর্তন চায়, স্বপ্ন দেখতে চায়, ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। গণঅভ্যুত্থান ছিল ৩৬ দিনের নয়, ১৫ বছরের সংগ্রাম— যেখানে প্রাণ দিয়েছেন ছাত্রদল ও বিএনপির অগণিত কর্মী।”
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।