ঢাবি ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৭০ শতাংশ ছাড়িয়েছে: উপাচার্য - দিগন্ত জার্নাল

ঢাবি ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৭০ শতাংশ ছাড়িয়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, ডাকসু ভোট ২০২৫, ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ, কার্জন হল ভোট সমস্যা

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, সেপ্টেম্বর ২০২৫ |ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিকাল ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই।

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, “কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছিল। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও ঘটনাটি পুনরায় তদন্ত করা হবে এবং কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। উপাচার্য বলেন, “এখানেও আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”

an adbox will go here