কার্জন হল ও একুশে হলের ফলাফল ঘোষিত, এগিয়ে সাদিক কায়েম - দিগন্ত জার্নাল

কার্জন হল ও একুশে হলের ফলাফল ঘোষিত, এগিয়ে সাদিক কায়েম

ডাকসু নির্বাচন ২০২৫, কার্জন হল ফলাফল, একুশে হল ফলাফল, সাদিক কায়েম, ডাকসু ভিপি ফলাফল

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন শেষে সিনেট ভবনের সামনে থেকে অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে। এরই মধ্যে কয়েকটি কেন্দ্র ও হলের বেসরকারি ফল প্রকাশ পেয়েছে।

কার্জন হল কেন্দ্রের ফলাফল: ভিপি পদে সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১,৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫৬৪ ভোট। এছাড়া উমামা ৬৩৭ ভোট, শামিম ৫৯৬ ভোট এবং কাদের পেয়েছেন ৩০ ভোট

একুশে হলের ফলাফল: একুশে হলে ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ৬৪৪ ভোট। ছাত্রদল নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট

অফিসিয়াল ফলাফল ঘোষণার আগে আরও কয়েকটি কেন্দ্র ও হলের ফল পর্যায়ক্রমে জানানো হবে।

an adbox will go here