ডাকসু নির্বাচনে এগিয়ে শিবিরের প্যানেল - দিগন্ত জার্নাল

ডাকসু নির্বাচনে এগিয়ে শিবিরের প্যানেল

ডাকসু নির্বাচন ২০২৫, ইসলামী ছাত্রশিবির ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, শিবির প্যানেল এগিয়ে, ডাকসু ফলাফল

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথমিক ফলাফলে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল এগিয়ে রয়েছে। কার্জন হল, ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে শিবিরপন্থি প্রার্থীরা অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ব্যাপক ব্যবধানে ভোট পেয়েছেন।

অসমর্থিত সূত্রে জানা গেছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফলেও শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ফলে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবির ইতিহাস গড়তে পারে বলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে শিক্ষার্থীরা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন হলে গড় ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০.২৪ শতাংশ, অমর একুশে হলে ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হলে ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ফলাফল ঘোষণার কাজ চলছে। রাতের প্রথমাংশেই সিনেট ভবন থেকে অফিসিয়াল ফলাফল প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

an adbox will go here