ডাকসুতে বড় ব্যবধানে শিবির সমর্থিত প্যানেলের জয় - দিগন্ত জার্নাল

ডাকসুতে বড় ব্যবধানে শিবির সমর্থিত প্যানেলের জয়

ডাকসু নির্বাচন ২০২৫, ইসলামী ছাত্র শিবির, ডাকসু ভিপি ফলাফল, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, ডাকসু জিএস পদ, ছাত্রদল বনাম শিবির, ডাকসু এজিএস ফলাফল, ডাকসু ভোটগ্রহণ, ডাকসু ফলাফল আজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস তথা সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

ডাকসু নির্বাচনে এবার মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে ১৩টি পদে নির্বাচন হয়েছে। এসব পদের ২৩৪টির বিপরীতে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডাকসুর এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

an adbox will go here