জুলাইযোদ্ধা পরিচয়ে থাকতে চান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম - দিগন্ত জার্নাল

জুলাইযোদ্ধা পরিচয়ে থাকতে চান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি ২০২৫, সাদিক কায়েম, জুলাইযোদ্ধা, ডাকসু নির্বাচন ফলাফল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি, স্বপ্নের ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, তিনি ভিপি পরিচয়ে নয় বরং “জুলাইযোদ্ধা” পরিচয়ে থাকতে চান। তিনি আরও বলেন, ডাকসুতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “যে মতের হোক না কেন, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।”

an adbox will go here