১৬ বছরেই জাতীয় পরিচয়পত্র: ইসি সচিবের নতুন নির্দেশনা - দিগন্ত জার্নাল

১৬ বছরেই জাতীয় পরিচয়পত্র: ইসি সচিবের নতুন নির্দেশনা

জাতীয় পরিচয়পত্র ১৬ বছর, এনআইডি নিবন্ধন ২০২৫, নির্বাচন কমিশন, ইসি সচিব, ভোটার তালিকা, ১৬ বছর বয়সে এনআইডি, বাংলাদেশের নাগরিকত্ব তথ্য

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ বছর পূর্ণ হলেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য নিবন্ধন তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব এবং তারা এনআইডি পাবেন।” তবে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য বয়স ১৮ হতে হবে, যা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

ইসি সচিব আরও বলেন, “অনেক শিক্ষার্থীর বিদেশে পড়াশোনা, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসার জন্য বিদেশযাত্রাসহ বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজন হয়। এনআইডি না থাকায় তারা নানা অসুবিধায় পড়েন। তাই এখন থেকে ১৬ বছর বয়স পূর্ণ হলেই নিবন্ধন করে এনআইডি পাওয়া যাবে।”

তিনি জানান, এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। তবে যাদের বয়স ১৬ বা তার বেশি হয়েছে তারা এখন থেকেই ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

an adbox will go here