এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, আন্দোলনের ডাক ১২ অক্টোবর থেকে - দিগন্ত জার্নাল

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, আন্দোলনের ডাক ১২ অক্টোবর থেকে

এমপিওভুক্ত শিক্ষক, শিক্ষক আন্দোলন, বাড়িভাড়া ভাতা, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষক কর্মচারী ফেডারেশন, শিক্ষা আন্দোলন, বেতন কাঠামো, মাধ্যমিক শিক্ষা, সরকারী আদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ৬ অক্টোবর ২০২৫ | সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে শিক্ষকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোছা. শরীফুন্নেসা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

তবে এমপিওভুক্ত শিক্ষকরা জানিয়েছেন, এ সামান্য বৃদ্ধি তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর জারি করা আদেশে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির পর থেকেই এ ভাতা কার্যকর হবে। এ সংক্রান্ত ব্যয়ে আর্থিক বিধিবিধান অনুসরণের পাশাপাশি কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়।

এদিকে শিক্ষকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে, সামান্য ভাতা বৃদ্ধি নয়, তারা দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন চান যাতে জীবনযাত্রার ব্যয় ও বাস্তবতার সঙ্গে তাদের বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ হয়।

an adbox will go here