পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই, নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে এই পদগুলো অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজিত হবে।
চিঠিতে উল্লেখিত শর্তসমূহ:
- অর্থ বিভাগের যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে।
- প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
- ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।
সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ৪ হাজার এএসআই পদে নিয়োগ হবে, যার মধ্যে ২ হাজার সরাসরি নিয়োগ এবং ২ হাজার কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।