২০২৫ সালের কলেজ ও স্কুল ছুটির তালিকা প্রকাশ - দিগন্ত জার্নাল

২০২৫ সালের কলেজ ও স্কুল ছুটির তালিকা প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। এ বছর কলেজগুলোতে মোট ৭১ দিন ছুটি থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটিসহ ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন কলেজ বন্ধ থাকবে।

রোববার প্রকাশিত তালিকাটি আগের দিন শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অনুমোদন করা হয়। তবে এবারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের জন্য কোনো ছুটি রাখা হয়নি।

অন্যান্য ছুটির মধ্যে রয়েছে: ঈদুল আযহা: ৩ জুন থেকে ১২ জুন (৮ দিন), দুর্গাপূজা ও বিজয়া দশমী: ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর (১০ দিন),শীতকালীন অবকাশ: ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর (১৪ দিন)

এদিকে, প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ বছর ৭৬ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথকভাবে স্কুল ও কলেজের জন্য এসব তালিকা প্রকাশ করা হয়েছে।

an adbox will go here