মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া - দিগন্ত জার্নাল

মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

দিগন্ত জার্নাল ডেস্ক:
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ, ৬ জন মেডিকেল বোর্ড সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা এবং এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক ও তাদের সহযোগীরাও থাকবেন।

লন্ডন পৌঁছে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে। সেখানেই তার চিকিৎসা এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, এবং লন্ডন বিএনপির নেতারা।

an adbox will go here