তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসাজনিত সফর এবং দলের পরবর্তী নীতি-কৌশল নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নেতাকর্মীদের ভিড় কমানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টায় কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। সিনিয়র নেতারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।