বিনিয়োগ বাড়াতে বেপজাকে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - দিগন্ত জার্নাল

বিনিয়োগ বাড়াতে বেপজাকে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বৈঠক করেন। সেখানে বেপজার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি অর্থনৈতিক কূটনীতি টিম গঠন করতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিনিয়োগ কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেন তিনি।

বেপজার চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু আছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে। আরও ১৩৬টি নির্মাণাধীন। চীন থেকে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরাসরি চট্টগ্রাম-সাংহাই ফ্লাইট ও ভিসা সুবিধা চালুর বিষয়েও আলোচনা চলছে।

এছাড়া, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, গ্যাস অনুসন্ধান এবং প্রতিবেশী দেশগুলো থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

an adbox will go here