মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর মেট্রোরেলের সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্তটি সোমবার একটি চিঠির মাধ্যমে জানানো হয়, যাতে বলা হয় মেট্রোরেল বাংলাদেশের উন্নত ও জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা, যা যানজট কমাতে এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনবিআর জানায়, মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করা হয় এবং ধীরে ধীরে এটি মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। মেট্রোরেলের টিকিটে বর্তমানে কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই, এবং এর যাত্রীদের জন্য একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করা যায়।