প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন

ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, ত্রয়োদশ সংসদ নির্বাচন, গণভোট, বাংলাদেশ, গণতন্ত্র, ভোট প্রদান, ভোটার

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২,৯৫৮টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই ঐতিহাসিক নির্বাচন মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার দেশের প্রশাসন পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের পথে এগিয়ে নেবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোটের মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে।

এছাড়া, সংসদ নির্বাচন ছাড়াও আজ রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোটেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হচ্ছে।

Home » বাংলাদেশ জাতীয় ভোট
an adbox will go here