হাসিনার পতনের পর এ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম - দিগন্ত জার্নাল

হাসিনার পতনের পর এ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম

বাংলাদেশ, নির্বাচন, আন্তর্জাতিক, গণমাধ্যম, শেখ হাসিনা, বিএনপি, জামায়াতে ইসলামী, গণভোট, জাতীয় নাগরিক পার্টি, ভোটার, নির্বাচন বিশ্লেষণ

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক বিষয়ে গণভোটও গ্রহণ করা হচ্ছে। দেশের এই নির্বাচনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্বসহকারে প্রচার করছে

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লাইভ নিউজে জানাচ্ছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর এটি গণতন্ত্রে ফেরার একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে সরাসরি লড়াই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে, যার মধ্যে আছে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)। নির্বাচনের প্রধান বিষয়গুলো হলো দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন, যা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘ন্যাশনাল চার্টার ২০২৫’ নামে একটি প্রস্তাবিত সংবিধান সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে তৈরি এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্সও নির্বাচনের খবর লাইভ প্রকাশ করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি শেখ হাসিনা ও খালেদা জিয়ার কোনো নির্বাচনী উপস্থিতি ছাড়া কয়েক দশকের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। অন্যদিকে, রয়টার্স জানাচ্ছে, এই ভোটকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ২০০৯ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।

Home » জাতীয় সংসদ নির্বাচন
an adbox will go here