নির্ভয়ে ভোট দিতে আহ্বান সেনাপ্রধানের - দিগন্ত জার্নাল

নির্ভয়ে ভোট দিতে আহ্বান সেনাপ্রধানের

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের নাগরিকদের উদ্দেশে বলেছেন, “আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন। আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।” বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আপনারা যারা মিডিয়ার লোক, ভোট দিতে পারছেন না—আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। এর মাধ্যমে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। সেনাপ্রধানের এই আহ্বান ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস ও নিরাপত্তার বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Home » সেনাপ্রধানের আহ্বান
an adbox will go here