২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল - দিগন্ত জার্নাল

২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল

২৯৯ আসনের চূড়ান্ত ফল, ত্রয়োদশ সংসদ নির্বাচন, নির্বাচন কমিশন ফলাফল, বিএনপি আসন সংখ্যা, জামায়াত আসন সংখ্যা, জাতীয় সংসদ নির্বাচন ফল, বাংলাদেশ নির্বাচন

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সবচেয়ে বেশি ২১৩টি আসনে বিজয়ী হয়েছে।

চূড়ান্ত ফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়ী হয়েছে ৫টি আসনে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিসগণসংহতি আন্দোলন—প্রতিটি দল ১টি করে আসনে জয় লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ৭ জন

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন এসব তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়। তবে ৩টি আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্থগিত আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪

নির্বাচন কমিশন জানায়, আপিল বিভাগের বিচারাধীন মামলা, আইনি বাধ্যবাধকতা এবং আদালতের চূড়ান্ত আদেশের ওপর এসব আসনের ফল প্রকাশ নির্ভর করছে। চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী—তিনজনই আদালতের আদেশ অনুযায়ী নির্বাচনে অংশ নিলেও সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফল প্রকাশ স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পরই স্থগিত থাকা আসনগুলোর ফল ঘোষণা করা হবে।

Home » নির্বাচন সংবাদ
an adbox will go here