নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে - দিগন্ত জার্নাল

নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে

নির্বাচনে, ভোটের হার, গণভোট, ফলাফল, ইসি ব্রিফিং, আখতার আহমেদ, ত্রয়োদশ, সংসদ, নির্বাচন, ভোটার, উপস্থিতি, বাংলাদেশ, জাতীয়

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ, যেখানে ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম। এ হিসেবে গণভোটে জনগণের সুস্পষ্ট সমর্থন পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

তিনি বলেন, সারা দেশের ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই এই ভোটের হার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ফলাফল ঘোষিত আসনগুলোর গড় ভোটের হার দাঁড়িয়েছে ৫৯.৪৪ শতাংশ।

ইসি সূত্র জানায়, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের ভোটার উপস্থিতি প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তাদের মতে, উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি এবং তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটার উপস্থিতি বেড়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনে ভোটগ্রহণে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে পেয়েছে স্থগিত থাকা দুটি আসনসহ ২১১টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন

গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি ভোট ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি ভোট ‘না’-এর পক্ষে পড়েছে বলে ইসি জানিয়েছে।

Home » নির্বাচন কমিশন
an adbox will go here