স্বৈরাচারী শাসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্বিত করেছিল: মাহী বি চৌধুরী - দিগন্ত জার্নাল

স্বৈরাচারী শাসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্বিত করেছিল: মাহী বি চৌধুরী

দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামীকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার দ্রুত আরোগ্য কামনা করে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

মাহী বি চৌধুরী তার পোস্টে বলেন, খালেদা জিয়ার পরিবারের সঙ্গে পুনর্মিলন একটি মর্মস্পর্শী মুহূর্ত। তিনি লিখেছেন, “কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তার নাতনির দেখা হবে। এটি এক অনির্বচনীয় আনন্দ।”

মাহী আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পেছনে পূর্ববর্তী স্বৈরশাসনের প্রতিহিংসা দায়ী। তিনি এ ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে আখ্যা দেন।

পোস্টে মাহী তার বাবার স্মৃতিচারণ করে বলেন, “আমার বাবার জীবনের বড় বড় অর্জনের চেয়ে পরিবারের সাধারণ মুহূর্তগুলো তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলেছিল।”

তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন।

মাহী তার পোস্ট শেষ করেন কোরআনের আয়াত উদ্ধৃত করে: “রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা”। অর্থাৎ, “হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে শৈশবে লালনপালন করেছেন।”

an adbox will go here