মেটা ফেসবুকের মাধ্যমে চিহ্নিত করেছে বাংলাদেশের ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্ক - দিগন্ত জার্নাল

মেটা ফেসবুকের মাধ্যমে চিহ্নিত করেছে বাংলাদেশের ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্ক

দিগন্ত জার্নাল ডেস্ক:
ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল, তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে, যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নানা ধরনের পোস্ট করে এবং ভুল তথ্য ছড়িয়ে দেয়। বিশেষ করে নির্বাচন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ ব্যঙ্গাত্মক পোস্ট করা হতো এসব অ্যাকাউন্ট থেকে।

মেটার তদন্তে এই ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্কের সাথে শেখ পরিবারের সদস্যদের যোগসাজশ থাকার প্রমাণ মিলেছে। বিশেষ করে, টিউলিপ সিদ্দিকের ভাই ও বোন এমন একটি রাজনৈতিক থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত, যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ রয়েছে। তারা বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি ছিলেন এবং রাদওয়ান সিআরআইয়ের ম্যাগাজিন ‘হোয়াইটবোর্ড’ এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেটার প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদের নীতি লঙ্ঘন করার জন্য ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। এতে আওয়ামী লীগ এবং সিআরআইয়ের মধ্যে সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। এই অ্যাকাউন্টগুলো ইউটিউব, এক্স, টিকটক এবং টেলিগ্রামেও সক্রিয় ছিল।

an adbox will go here