নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও - দিগন্ত জার্নাল

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

দিগন্ত জার্নাল ডেস্ক:
নেপালে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা চীন, তিব্বত, ভূটান, ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে নেপালের ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে, মাকওয়ানপুরসহ বেশ কয়েকটি জেলায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটি প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে, যা এটিকে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে।

এই ভূমিকম্পের কম্পন তিব্বত, ভারত, ভূটান এবং বাংলাদেশের কিছু অংশেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমগুলোতে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়নি।

an adbox will go here