খালেদা জিয়ার চিকিৎসার সম্ভাব্য গন্তব্য-স্থল: লন্ডন ক্লিনিক
দিগন্ত জার্নাল ডেস্ক:
যুক্তরাজ্যের শত বছরের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এই হাসপাতালটি ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাষ্ট্রপ্রধান, এবং বিখ্যাত ব্যক্তিদের চিকিৎসার জন্য সুপরিচিত।
হাসপাতালটি স্তন, ইউরোলজি, গাইনোকলজি, এবং চর্মরোগে বিশেষ সুনাম অর্জন করেছে। এখানে ক্যান্সারের জন্য স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং সেলুলার থেরাপির সেবা দেওয়া হয়। তবে, এ হাসপাতালে লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা নেই।
খালেদা জিয়া লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। তার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে লিভার সমস্যা ও হৃদরোগজনিত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ পেলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু ১৯৩২ সালে এবং এটি আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা রাখছে।