গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসকে দায়ী করলেন বাইডেন - দিগন্ত জার্নাল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসকে দায়ী করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি এর বিলম্বের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছেন।

বাইডেন দাবি করেছেন, তার প্রশাসন একটি জিম্মি বিনিময় চুক্তি সুরক্ষিত করতে সক্ষম হবে। যদিও তিনি জানান, হামাস এখনো এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনে এই পরিকল্পনা পরবর্তী প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন প্রশাসন বারবার হামাসকে দায়ী করলেও বিশেষজ্ঞরা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অস্থায়ী যুদ্ধবিরতির নীতিকে বড় বাধা হিসেবে দেখছেন।

an adbox will go here