ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় - দিগন্ত জার্নাল

ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

দিগন্ত জার্নাল ডেস্ক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেকোনো বিরূপ ঘটনা থেকে বিরত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হয়েছে।”

তিনি আরও জানান, “২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যা ভারতের পক্ষে সঠিক ছিল না, তবে আমাদের পূর্ববর্তী সরকার সে সময়ে এসব কর্মকাণ্ডের অনুমতি দিয়েছে।”

বর্তমানে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দৃঢ় প্রতিরোধের ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফের সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে দ্রুত ব্যবস্থা নেবে।

an adbox will go here