জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি ২১ জানুয়ারি - দিগন্ত জার্নাল

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি ২১ জানুয়ারি

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ৩ ডিসেম্বর প্রথম দিনের শুনানিতে দলটির আইনজীবীরা দাবি করেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে, ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন, যা দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত করে।

an adbox will go here