জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - দিগন্ত জার্নাল

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে বাংলাদেশের গণতন্ত্রের মান উন্নয়ন এবং ভবিষ্যতে উভয় দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন তারা।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ.টি. এম মাছুমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

an adbox will go here