কমিশনগুলোর সংস্কার প্রস্তাব জমা দিলেন প্রধান উপদেষ্টার কাছে - দিগন্ত জার্নাল

কমিশনগুলোর সংস্কার প্রস্তাব জমা দিলেন প্রধান উপদেষ্টার কাছে

দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি কমিশন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কমিশন প্রধানরা।

বিকাল ৩টায় সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব প্রতিবেদন ও সংস্কার প্রস্তাবের বিস্তারিত জানানো হবে।

প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর মধ্যে রয়েছে:

ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন

টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন

ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন

এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্টদের মতে, সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা তৈরি হতে পারে।

an adbox will go here