জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার - দিগন্ত জার্নাল

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই ঘোষণাপত্রের ওপর আলোচনা ও ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম এ বৈঠকের পরিকল্পনার কথা জানান।

মাহফুজ আলম বলেন, “এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে এই ঘোষণাপত্র কার্যকর করবে।”

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল ও পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র জারি করা হবে।”

an adbox will go here